মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৯২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাঁচি ও হাই সম্পর্কে (ﷺ)-এর উপদেশাবলী
১৯২. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) এর যখন হাঁচি আসত, তখন তিনি নিজের হাত অথবা কাপড় দ্বারা মুখ ঢেকে নিতেন এবং এর আওয়াজ দাবিয়ে নিতেন। -তিরমিযী, আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ بِثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ. (رواه الترمذى وابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, হাঁচি আসার সময়ের আদবসমূহের মধ্যে একটি আদব এটাও যে, সে সময় মুখের উপর হাত অথবা কোন কাপড় রেখে দেওয়া হবে এবং হাঁচির আওয়াজও যথাসম্ভব দাবিয়ে রাখা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)