মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৯১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাঁচি ও হাই সম্পর্কে (ﷺ)-এর উপদেশাবলী
১৯১. হযরত নাফে থেকে বর্ণিত, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি.-এর সামনে হাঁচি দিয়ে বলল: الحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ الله ইবনে উমর এটা শুনে বললেন, আমি বলি, الحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ الله (অর্থাৎ, এ বাক্যটি আপন ক্ষেত্রে খুবই বরকতময় এবং আমিও বলে থাকি।) কিন্তু (হাঁচি দেওয়ার সময়) এভাবে বলা হয় না। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, আমরা যেন বলি: الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حالٍ -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلاً عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ، فَقَالَ: الحَمْدُ لِلَّهِ، وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللهِ قَالَ ابْنُ عُمَرَ: وَأَنَا أَقُولُ: الحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللهِ، وَلَيْسَ هَكَذَا عَلَّمَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَّمَنَا أَنْ نَقُولَ: الحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, হাঁচি আসার সময় যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) বলতে নির্দেশ দিয়েছেন, তেমনিভাবে الحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حالٍ বলতেও শিক্ষা দিয়েছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি.-এর এ বক্তব্য দ্বারা একথাও জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) বিশেষ ক্ষেত্র ও সময়ের জন্য যিকর অথবা দু‘আর যেসব বাক্য শিক্ষা দিয়েছেন, এগুলোর মধ্যে নিজের পক্ষ থেকে কোন কিছু বাড়ানো না চাই-যদিও অর্থগত দিক দিয়ে ঐ বৃদ্ধি ও সংযোজন সঠিকও হয়।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)