মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাঁচি ও হাই সম্পর্কে (ﷺ)-এর উপদেশাবলী
হাঁচি ও হাই তোলাও মনুষ্য স্বভাবের অপরিহার্য বিষয়াবলীর অন্তর্গত। এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কিছু হাদীস এখানে পাঠ করুন।
হাঁচি ও হাই তোলাও মনুষ্য স্বভাবের অপরিহার্য বিষয়াবলীর অন্তর্গত। এগুলো সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর কিছু হাদীস এখানে পাঠ করুন।
১৮৬. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কারো যখন হাঁচি আসে, তখন সে যেন বলে: الْحَمْدُ لِلَّهِ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।) আর তার ভাই অথবা সাথী যে কাছে থাকে সে যেন বলে, يَرْحَمُكَ الله (আল্লাহ্ তোমার উপর রহম করুন।) আর তার ভাই যখন বলে, يَرْحَمُكَ الله তখন সে যেন এর উত্তরে এ দু‘আবাক্য বলে: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
(আল্লাহ্ তোমাকে হেদায়াতে ভূষিত করুন এবং তোমার অবস্থা ঠিক করে দিন।) -বুখারী
(আল্লাহ্ তোমাকে হেদায়াতে ভূষিত করুন এবং তোমার অবস্থা ঠিক করে দিন।) -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ " (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
হাঁচি আসার মাধ্যমে মস্তিষ্ক থেকে এমন তরল পদার্থ ও দূষিত বস্তু বের হয়ে যায়, যা বের হয়ে না আসলে কোন কষ্ট ও রোগের কারণ হয়ে যেত। এজন্য সুস্থতা ও স্বাভাবিক অবস্থায় হাঁচি আসা যেন আল্লাহ্ তা'আলার এক অনুগ্রহ। এ জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে, যার হাঁচি আসে, সে যেন বলে, الْحَمْدُ لِلَّهِ আর যে ব্যক্তি তার কাছে থাকে, সে যেন বলে يَرْحَمُكَ الله (অর্থাৎ, আল্লাহ্ তোমার উপর রহম করুন আর এ হাঁচি তোমার জন্য কল্যাণের কারণ হোক।) তারপর হাঁচিদাতা আবার ঐ দু‘আকারী ভাইয়ের উদ্দেশ্যে বলবে: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ (ﷺ)-এর এ শিক্ষা ও দিকনির্দেশনা একটি হাঁচিকে আল্লাহ তা'আলার কতবার স্মরণের ও কি পরিমাণ রহমতের ওসীলা বানিয়ে দিয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)