মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাসি ও মুচকি হাসি
১৮৪. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম (ﷺ)কে কখনো এমন মুখভরে (অট্টহাসি) হাসতে দেখিনি যে, মুখের অভ্যন্তরভাগ দেখা যেত। তিনি কেবল মুচকি হাসতেন। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا ضَاحِكًا، حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ. (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন বর্ণনায় হুযুর (ﷺ)-এর হাসিকে ضحك শব্দেও উল্লেখ করা হয়েছে। কিন্তু এর দ্বারা ঐ হাসিই উদ্দেশ্য, যা তাঁর পবিত্র অভ্যাস ছিল অর্থাৎ, মুচকি হাসি। তবে কখনো কখনো যখন হাসির প্রাবল্য হত, তখন তিনি এভাবেও হাসতেন যে, মুখ মুবারক কিছুটা খুলে যেত। যেমন, কোন কোন বর্ণনায় এসেছে: ضحك حتى بدت نواجذه অর্থাৎ, তিনি এমন হাসি হাসলেন যে, ভিতরের দাঁত মুবারক নজরে এসে গেল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)