মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৮১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কৌতুক ও রসিকতা
১৮১. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো না, তার সাথে রসিকতা (অর্থাৎ, বিদ্রূপ) করো না এবং তাকে এমন প্রতিশ্রুতি দিয়ো না, যা তুমি ভঙ্গ করবে। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تُمَارِ أَخَاكَ، وَلاَ تُمَازِحْهُ، وَلاَ تَعِدْهُ مَوْعِدًا فَتُخْلِفَهُ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
উপরে যেমন বলে আসা হয়েছে যে, এ হাদীসে যে ধারায় কৌতুক করতে নিষেধ করা হয়েছে, এর দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে, এখানে ঐ কৌতুককে নিষেধ করা হয়েছে- যা কারো অসন্তুষ্টি ও মনঃকষ্টের কারণ হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)