মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৭৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কবিতা ও কাব্যচর্চা
১৭৬. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সবচেয়ে সত্যকথা- যা কোন কবি বলেছেন, সেটা হচ্ছে লবীদ ইবনে রবীআর একথাটি, (অর্থাৎ, তার এ পংত্তিটি ألا كل شيئ ما خلا الله باطل (জেনে রাখ, আল্লাহ ছাড়া প্রতিটি জিনিসই ধ্বংসশীল।) -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ، كَلِمَةُ لَبِيدٍ: أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

লবীদ জাহেলী যুগের প্রসিদ্ধ কবি ছিলেন; কিন্তু ঐ যুগেও তার কাব্যচর্চা আল্লাহ্ মুখী ও পবিত্র ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার এ পংত্তিটিকে কাব্যজগতের সবচেয়ে সত্য ও বাস্তব কথা বলে এ কারণে আখ্যায়িত করেছেন যে, এটা কুরআন মজীদের এ আয়াতের সমার্থবোধক: کُلُّ شَیۡءٍ ہَالِکٌ اِلَّا وَجۡہَہٗ কবিতার দ্বিতীয় পংত্তিটি এই: وكل شيء لا محالة زائل অর্থাৎ, দুনিয়ার প্রতিটি নেয়ামত একদিন শেষ হয়ে যাবে।
এ পংত্তিদ্বয় লবীদের যে কবিতার অন্তর্ভুক্ত, এটা তিনি জাহেলী যুগেই বলেছিলেন। তারপর আল্লাহ্ তা'আলা তাকে ইসলাম গ্রহণের তাওফীক দান করেন। বিভিন্ন বর্ণনায় রয়েছে যে, ইসলাম গ্রহণের পর তিনি কাব্যচর্চা ছেড়ে দিয়েছিলেন। তিনি বলতেন: لا يكفيني القرآن এখন আমার জন্য কুরআন চর্চাই যথেষ্ট। আল্লাহ তা'আলা তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন।
হাফেয ইবনে হাজার (রহ)-এর বর্ণনা অনুযায়ী তিনি হযরত উসমান রাযি.-এর খেলাফতকালে ১৫৬ বছর বয়সে ইন্তিকাল করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৭৬ | মুসলিম বাংলা