মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৬৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিচ্ছিন্ন হয়ে বসার নিষিদ্ধতা
১৬৮. হযরত জাবের ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) এক মজলিসে আসলেন এবং দেখলেন যে, সাহাবীগণ বিচ্ছিন্ন হয়ে বসে আছেন। তিনি বললেন, আমার কি হল যে, তোমাদেরকে বিচ্ছিন্ন দেখছি? -আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَصْحَابُهُ جُلُوْسٌ فَقَالَ: «مَالِي أَرَاكُمْ عِزِينَ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

কোন বিষয়ের উপর অসন্তুষ্টি প্রকাশের এটি একটি বিশেষ ভঙ্গি যে বলা হবে, 'আমার চোখ এটা কি দেখছে।' অর্থাৎ, যা দেখা যাচ্ছে, এটা না হওয়া চাই এবং দৃষ্টিগোচর না হওয়া উচিত। রাসূলুল্লাহ (ﷺ) সাহাবায়ে কেরামকে দেখলেন যে, তারা পৃথক পৃথক ও বিচ্ছিন্ন হয়ে বসে আছে। এর উপর তিনি বিস্ময় প্রকাশ করে সতর্ক করলেন এবং বলে দিলেন যে, এভাবে বসার পরিবর্তে সবাই মিলেমিশে সুন্দরভাবে বস। অন্য কোন কোন হাদীসে ইঙ্গিত করা হয়েছে যে, এই বাহ্যিক বিচ্ছিন্নতা ও বিক্ষিপ্ততার মন্দ প্রভাব অন্তরেও ক্রিয়াশীল হয়, আর মিলেমিশে এক সাথে বসলে অন্তরে সংযোগ ও ভালোবাসা সৃষ্টি হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান