মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৬৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হুযুর (ﷺ) কিভাবে বসতেন এবং কিভাবে বসার নির্দেশ দিতেন
১৬৫. হযরত জাবের ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) ফজরের নামায আদায় করে নিজের জায়গায় আসন গেড়ে বসে থাকতেন- যে পর্যন্ত সূর্য সম্পূর্ণরূপে উদিত না হত। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) 'এহতেবা' ছাড়া আসন গেড়েও বসতেন। হাদীসের রাবী জাবের ইবনে সামুরার বর্ণনা অনুযায়ী ফজরের নামাযের পর থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত (ইশরাক পর্যন্ত) হুযুর (ﷺ) মসজিদে নববীতে নিজের স্থানে আসন গেড়েই বসে থাকতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান