মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৬৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হুযুর (ﷺ) কিভাবে বসতেন এবং কিভাবে বসার নির্দেশ দিতেন
১৬৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে কা'বা শরীফের আঙ্গিনায় 'এহতেবা' অবস্থায় বসতে দেখেছি। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِنَاءِ الكَعْبَةِ، مُحْتَبِيًا بِيَدِهِ» (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

'এহতেবা' হচ্ছে বসার এক বিশেষ রীতি। এর নমুনা এই যে, উভয় নিতম্ব ও উভয় পায়ের তলা মাটিতে থাকবে। আর উভয় উরুদেশ খাড়া থাকবে এবং এ দু'টোকে দু'হাতের বেষ্টনীতে আবদ্ধ রাখা হবে। এটা চিন্তাশীল ও বিনয়ী লোকদের বসার রীতি। বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায় যে, হুযুর (ﷺ) অধিকাংশ সময় এভাবে বসতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৬৪ | মুসলিম বাংলা