মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৪৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাক্ষাতপ্রার্থীর একটি দাবী হল তাকে পাশে বসানো
১৪৭. হযরত ওয়াসেলা ইবনুল খাত্তাব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে আসল, যখন তিনি মসজিদে বসা ছিলেন। এটা দেখে রাসূলুল্লাহ (ﷺ) নিজের স্থান থেকে একটু সরে গেলেন। (যাতে তাকে কাছে বসাতে পারেন।) লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! (আপনি নিজ স্থানে তশরীফ রাখুন।) এখানে যথেষ্ট জায়গা রয়েছে। (অর্থাৎ, আমার জন্য আপনার নিজ স্থান থেকে সরে যাবার প্রয়োজন নেই।) তিনি বললেন, মুসলমানের একটি দাবী হচ্ছে এই যে, সে কাউকে তার কাছে আসতে দেখলে নিজ স্থান থেকে একটু সরে যাবে (এবং তাকে নিজের কাছে বসাবে।) বায়হাকী
کتاب المعاشرت والمعاملات
عَنْ وَاثِلَةَ بْنِ الْخَطَّابِ، قَالَ: دَخَلَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ قَاعِدٌ، فَتَزَحْزَحَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللهِ إِنَّ فِي الْمَكَانِ سَعَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ لِلْمُسْلِمِ حَقًّا إِذَا رَآهُ أَخُوهُ أَنْ يَتَزَحْزَحَ لَهُ ". (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে একথাও জানা গেল যে, কোন বিরাট মর্যাদাসম্পন্ন ব্যক্তির কাছেও যদি কোন মুসলমান আসে, তাহলে তার জন্যও এ আগন্তুকের সাথে সম্মানের এ আচরণই করা চাই। এতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নৈকট্য ও স্থলাভিষিক্ততার সম্পর্কধারী বুযুর্গদের জন্য বিশেষ শিক্ষা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান