মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ১৩৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মুসাফাহার প্রতিদান ও সওয়াব এবং এর বরকত
১৩৮. হযরত আতা খোরাসানী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা একে অপরের সাথে মুসাফাহা কর, এতে হিংসা-বিদ্বেষ দূর হয়ে যাবে।
একে অপরকে হাদিয়া প্রদান কর, এতে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে এবং শত্রুতা দূর হবে। -মুয়াত্তা মালেক
এ হাদীসটি ইমাম মালেক (রহ) এ ভাবেই আতা খোরাসানী থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। অর্থাৎ, তিনি এ কথা উল্লেখ করেননি যে, তার কাছে এ হাদীসটি কোন সাহাবীর মাধ্যমে পৌঁছেছে। এ জাতীয় হাদীসকে মুরসাল বলা হয় এবং এভাবে বর্ণনা করাকে ইরসাল বলা হয়।
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَطَاءِ بْنِ عَبْدِ اللهِ الْخُرَاسَانِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ. وَتَهَادَوْا تَحَابُّوا، وَتَذْهَبِ الشَّحْنَاءُ». (رواه مالك مرسلا)

হাদীসের ব্যাখ্যা:

এখানেও একথাটি স্মরণ করে নেওয়া চাই যে, প্রত্যেকটি আমল ও কাজের প্রভাব ও বরকত এ শর্তের সাথে যুক্ত যে, এটি প্রাণবন্ত হতে হবে। যে বীজে প্রাণ নেই তা থেকে চারা গজায় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৩৮ | মুসলিম বাংলা