মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৩৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কোন কোন অবস্থায় সালাম না করা চাই
১৩৫. হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাযি. থেকে একটি দীর্ঘ হাদীসের অধীনে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আসহাবে সুফফার নিকট আসতেন এবং এমন আস্তে করে সালাম করতেন যে, নিদ্রিত লোকেরা এতে জেগে উঠত না, আর জাগ্রত লোকেরা সালাম শুনে নিত। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ فِىْ حَدِيْثِ طَوِيْلٍ فَيَجِيءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ عَلَيْنَا تَسْلِيمًا لاَ يُوقِظُ النَّائِمَ وَيُسْمِعُ الْيَقْظَانَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, সালাম দানকারীর এ বিষয়ের প্রতি লক্ষ্য রাখা চাই যে, তার সালাম দ্বারা যেন কোন নিদ্রিত ব্যক্তির ঘুম ভেঙ্গে না যায় অথবা এ ধরনের কোন কষ্ট যেন আল্লাহর কোন বান্দার না পৌঁছে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে এসব আদব ও শিষ্টাচার শিখার ও পালন করার তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)