মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ১৩৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
কোন কোন অবস্থায় সালাম না করা চাই
১৩৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করীম (ﷺ)কে এমন অবস্থায় সালাম দিল যে, তিনি তখন পেশাব করতে বসেছিলেন। তাই তিনি তার সালামের উত্তর দিলেন না। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلاً سَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلاَمَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, এসব অবস্থায় সালাম না দেওয়া চাই। আর যদি কেউ অজ্ঞতাবশতঃ সালাম দিয়ে দেয়, তাহলে এর উত্তর না দেওয়া উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)