মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সম্পর্ক ছিন্নকারীদের সাথেও আত্মীয়তা অটুট রাখা
গোত্রীয় জীবনে এমনও হয় যে, কোন ব্যক্তি আত্মীয়তার হক আদায় করে না; বরং আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, এমন লোকদের সাথেও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলতে হবে।
গোত্রীয় জীবনে এমনও হয় যে, কোন ব্যক্তি আত্মীয়তার হক আদায় করে না; বরং আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে। রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, এমন লোকদের সাথেও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলতে হবে।
৪৯. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঐ ব্যক্তি আত্মীয়তার হক আদায়ের দাবী করতে পারে না, যে বিনিময় হিসাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। প্রকৃতপক্ষে আত্মীয়তা রক্ষাকারী ঐ ব্যক্তি, যার সাথে সম্পর্ক ছিন্ন করা হলেও সে এটা রক্ষা করে চলে। বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَمْرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا» (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
একথা স্পষ্ট যে, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও অধিকার বিনষ্টকারীদের সাথে যখন প্রত্যুত্তর হিসাবে বন্ধন ছিন্ন করার ব্যবহার করা হবে, তখন এ রোগ ও দুর্গন্ধ সমাজে আরো বেশী বিস্তার লাভ করবে। এর বিপরীত যখন তাদের সাথে সম্পর্ক রক্ষার ব্যবহার করা হবে, তখন মনুষ্য প্রকৃতি থেকে আশা করা যায় যে, দ্রুত হোক অথবা দেরীতে হোক তাদের সংশোধন হয়ে যাবে এবং সমাজে আত্মীয়তার সম্পর্ক রক্ষা প্রবণতার বিস্তৃতি ঘটবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)