মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৫৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৫৯. শকল ইব্‌ন হুমায়দ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কোন আশ্রয় প্রার্থনামূলক দু'আ শিক্ষা দিন, যদ্বারা আমি আল্লাহর কাছে পানাহ ও হিফাযত প্রার্থনা করবো! তিনি তাঁর পবিত্র হাতের দ্বারা আমার হাত ধরে বললেন:
তুমি বলবে:

اَللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ مَنِيَّتِي

"হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমার কানের অনিষ্ট থেকে, আমার চোখের অনিষ্ট থেকে, আমার রসনার অনিষ্ট থেকে, আমার হৃদয়ের অনিষ্ট থেকে, এবং আমার বীর্য তথা যৌনাচারের অনিষ্ট থেকে।"
-(সুনানে আবূ দাউদ, জামে' তিরমিযী এবং নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ شَكَلِ بْنِ حُمَيْدٍ، قَالَ: قُلْتُ يَا نَبِيَّ اللهِ عَلِّمْنِي تَعَوُّذًا أَتَعَوَّذُ بِهِ. فَأَخَذَ بِكَفِّي وَقَالَ: " قُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي " (رواه ابوداؤد والترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

কান, চোখ, রসনা, হৃদয় এবং অনুরূপ যৌন ক্ষুধার অনিষ্ট বলতে এগুলো আল্লাহর বিধানের পরিপন্থী পন্থায় ব্যবহৃত হওয়াকেই বুঝানো হয়েছে-যার ফলশ্রুতিতে আল্লাহর গযব ও আযাব নেমে আসে। এজন্যে এগুলোর অনিষ্ট থেকে রক্ষার জন্যে আল্লাহ তা'আলার আশ্রয় প্রার্থনা করা উচিত। তিনি রক্ষা করলেই বান্দা রক্ষা পেতে বা আত্মরক্ষা করতে পারে, নতুবা ধ্বংস অনিবার্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান