মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৫৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
আশ্রয় প্রার্থনামূলক দু'আসমূহ
২৫৭. হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ-এর দু'আসমূহের মধ্যকার একটি দু'আ ছিল এরূপঃ
اَللّٰهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نَقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
"হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি তোমার নিয়ামত চলে যাওয়া থেকে এবং তোমার প্রদত্ত নিরাপত্তা চলে যাওয়া থেকে এবং আকস্মিক ভাবে তোমার কোন শাস্তি এসে পড়া থেকে এবং তোমার সর্বপ্রকার অসন্তুষ্টি থেকে।"
- (সহীহ মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ ﷺ-এর এ দু'আ থেকে বরং এ সিলসিলার প্রতিটি দু'আ থেকেই বুঝা যায় যে, নবুওত ও রিসালত বরং আল্লাহর মাহবুবিয়াত বা তাঁর প্রেমাস্পদের মাকামে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি তাঁর ভাগ্য নির্ধারিণী ফয়সালা সমূহের ব্যাপারে কিরূপ ভীত ও কম্পিত থাকতেন এবং নিজেকে আল্লাহর সদয় দৃষ্টি এবং তাঁর হিফাযত ও আশ্রয়ের প্রতি কতটুকু মুখাপেক্ষী বলে মনে করতেন। কবি যথার্থই বলেছেন:-
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)