মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৩৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
১৩৮. ফারওয়া ইবনে নওফল থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমার পিতা নওফলকে উদ্দেশ্য করে বললেন: যখন তুমি শয়ন করতে উদ্যত হও, তখন قُلْ يَا أَيُّهَا الْكٰفِرُوْنَ সূরাটি পড়ে নেবে, তারপর শয়ন করবে। কেননা এতে শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা রয়েছে।
کتاب الاذکار والدعوات
عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَن لِاَبِىْ: «اقْرَأْ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ثُمَّ نَمْ، عَلَى خَاتِمَتِهَا، فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ» (رواه ابوداؤد والترمذى)

হাদীসের ব্যাখ্যা:

তিরমিযীর বর্ণনায় একথাও আছে যে, হযরত নওফল রাসূলুল্লাহ ﷺ-এর কাছে শয়নকালে কী পড়তে হবে তা জানতে চাইলেই রাসূলুল্লাহ ﷺ তাঁকে এ আমলটি শিক্ষা দিয়েছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান