মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৩৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
১৩৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি শয্যাগ্রহণকালে আল্লাহর দরবারে এরূপ ক্ষমা প্রার্থনা করে এবং তিনবার বলে:

اَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَاَتُوْبُ إِلَيْهِ.

অর্থাৎ আমি মাগফিরাত প্রার্থনা করছি সেই আল্লাহর, যিনি ছাড়া আর কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, অবিনশ্বর, আমি তাঁরই সমীপে তাওবা করছি। তাহলে তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে যদিও তা বৃক্ষপত্র, 'আলিজ' মরুভূমির বালুকণা ও দুনিয়ার দিনসমূহের মত অগণিতও হয়ে থাকে।
-(জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الحَيَّ القَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ، ثَلاَثَ مَرَّاتٍ، غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ، وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ، وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ، وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে শয়নকালে এ শব্দমালা যোগে তাওবা ও ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার দ্বারা সমস্ত গুনাহ মা'ফির সুসংবাদ শুনানো হয়েছে। যদি এ আমলটিও আমরা না করতে পারি তবে তা কত বড় বঞ্চনার কথা! অবশ্য এ তাওবা ও ক্ষমা প্রার্থনা অন্তরের অন্তঃস্থল থেকে হতে হবে। আল্লাহ তা'আলা অন্তর্যামী। মুখের কথা দিয়ে তাঁকে ধোঁকা দেওয়া সম্ভবপর নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান