মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১২২
আযকার এবং দাওয়াত অধ্যায়
সকাল-সন্ধ্যার দু'আসমূহ
১২২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীগণকে এরূপ শিক্ষা দিতেন যে, যখন রাত্রি শেষে প্রত্যূষ হবে তখন আল্লাহ তা'আলার দরবারে এরূপ দু'আ করবে:
اَللّٰهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوْتُ وَإِلَيْكَ الْمَصِيْرُ.
“হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সকাল হয় তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হয়, তোমারই ফয়সালা মতে আমাদের জীবন ধারণ, তোমারই হুকুমে নির্ধারিত সময়ে আমাদের মৃত্যুবরণ, তারপর তোমারই সমীপে আমাদের প্রত্যাবর্তন।" অনুরূপভাবে যখন সন্ধ্যা হবে, তখন বলবে:
اَللّٰهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوْتُ وَإِلَيْكَ الْمَصِيْرُ.
"হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা আসে, তোমারই আদেশে আমাদের ভোরের আগমন, তোমারই ফয়সালা মতে আমাদের জীবন ধারণ, আবার তোমারই ফয়সালা মতে আমাদের মৃত্যুবরণ করতে হবে; তারপর মৃত্যুর পর পুনরুত্থিত হয়ে তোমারই সমীপে আমরা উপস্থিত হবো।"
(জামে' তিরমিযী ও সুনানে আবু দাউদ)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُ أَصْحَابَهُ يَقُولُ: إِذَا أَصْبَحَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ، وَإِذَا أَمْسَى فَلْيَقُلْ: اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ. (رواه ابوداؤد والترمذى واللفظ له)
হাদীসের ব্যাখ্যা:
রাতের আঁধাররাশি বিদূরিত হওয়ার পর ভোরের আলোর উদয় আল্লাহ তা'আলার একটি বড় নিয়ামত স্বরূপ। মানুষ সাধারণত দিবা ভাগেই তার দৈনন্দিন কাজ-কর্ম করে থাকে। রাত্রির অবসানে ভোরের আগমন না ঘটলে তা হবে কিয়ামত তুল্য। অনুরূপ দিবা অবসানে সন্ধ্যার আগমন ও রাত্রির সূচনাও একটি বড় নিয়ামত স্বরূপ। সন্ধ্যা এসে দিবসের বিদায় ঘন্টা বাজিয়ে কর্ম ব্যস্ততা থেকে বিদায়ের বার্তা ঘোষণা করে। এবার বিশ্রাম ও আরামের পালা। যদি কোন দিন সন্ধ্যা না আসে, তাহলে কী অবস্থা দাঁড়াবে কর্মব্যস্ত মানুষের? রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে তাই শিক্ষা দিয়েছেন, সকাল-সন্ধ্যার আগমনে মানুষ যেন কৃতজ্ঞ চিত্তে আল্লাহ তা'আলার এ নিয়ামতের স্বীকারোক্তি করে। সাথে সাথে তারা যেন একথাও স্মরণ করে যে, যেভাবে তাঁরই হুকুমে দিবাভাগের অবসানে ঘটে রাত্রির আগমন, আর রাত্রির অবসানে ঘটে দিনের আগমন, ঠিক তেমনি চলছে আমাদের জীবনও। তাঁরই নির্ধারিত সময়ে একদিন মৃত্যু এসে আলিঙ্গন করবে এবং আল্লাহর সমীপে গিয়ে উপস্থিত হতে হবে।
মোদ্দা কথা, প্রতিদিন সকাল-সন্ধ্যায় আল্লাহর নিয়ামতের স্বীকারোক্তি করা এবং মৃত্যু ও আখিরাতকে স্মরণ করা চাই। কোন সকাল বা সন্ধ্যায়ই এ ব্যাপারে উদাসীন থাকা উচিত নয়।
মোদ্দা কথা, প্রতিদিন সকাল-সন্ধ্যায় আল্লাহর নিয়ামতের স্বীকারোক্তি করা এবং মৃত্যু ও আখিরাতকে স্মরণ করা চাই। কোন সকাল বা সন্ধ্যায়ই এ ব্যাপারে উদাসীন থাকা উচিত নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)