মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১১৪
আযকার এবং দাওয়াত অধ্যায়
সালাতের পরবর্তী দু'আসমূহ
১১৪. হযরত বারা ইব্ন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ ﷺ-এর পিছনে সালাত আদায় করতাম, তখন আমাদের কাম্য হতো যে, তাঁর ডান পাশে দাঁড়াই। (সালাত অন্তে) তিনি আমাদের দিকে মুখ করতেন। (এমনি একদিন) আমি শুনতে পেলাম, তিনি (দু'আচ্ছলে) বলছেন:
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ .
"প্রভু, আমাকে আপনার শাস্তি থেকে রক্ষা করুন- যে দিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন।"
(সহীহ মুসলিম)
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ .
"প্রভু, আমাকে আপনার শাস্তি থেকে রক্ষা করুন- যে দিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন।"
(সহীহ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِي الله عَنهُ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ، يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ، قَالَ: فَسَمِعْتُهُ يَقُولُ: «رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ». (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
হযরত বারা বর্ণিত এ হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ ﷺ সালাত শেষে ডানদিকে ফিরে বসতেন। আর হযরত সামুরা ইব্ন জুনদুব বর্ণিত এক হাদীসে আছে, যা ইমাম বুখারী (র) ও রিওয়ায়াত করেছেন- তাতে আছে, সালাম ফিরানোর পর তিনি মুক্তাদীদের দিকে মুখ করে বসতেন। এ দুটি বক্তব্যের মধ্যে কোন বিরোধ নেই। মনে হয়, তিনি এমনভাবে মুক্তাদীদের দিকে মুখ করে বসতেন যে, কিছুটা ডানদিকে তাঁর মুখ ঘুরানো থাকতো। এজন্যে এ দুটি বর্ণনাই যথার্থ। আল্লাহই সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)