মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৭৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আর মকবুলিয়ত ও উপকারিতা
৭৭. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দু'আ বালা-মুসীবতের ব্যাপারেও উপকারী, যা এসে পড়েছে এবং সে সবের ব্যাপারেও উপকারী, যেগুলো এখনো আসেনি। সুতরাং হে আল্লাহর বান্দারা! দু'আর ব্যাপারে নিষ্ঠাবান ও যত্নবান হও। (জামে' তিরমিযী)
ইমাম আহমদ তাঁর মুসনাদ এ হাদীসখানা আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর স্থলে মু'আয ইবনে জাবাল (রা)-এর যবানীতে বর্ণনা করেছেন।
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ يَنْزِلْ، فَعَلَيْكُمْ عِبَادَ اللهِ بِالدُّعَاءِ. (رواه الترمذى ورواه احمد عن معاذ بن جبل)

হাদীসের ব্যাখ্যা:

এর মর্ম হচ্ছে, যে সমস্ত বালা-মুসীবত এখনো নাযিল হয়নি, কেবল এগুলোর আশঙ্কা বা সন্দেহই রয়েছে, সেগুলো থেকে হিফাযতের জন্যও আল্লাহর কাছে দু'আ করা চাই। ইনশাআল্লাহ তাতে ফায়দা হবে। আর যে বালা-মুসীবত ইতিমধ্যেই নাযিল হয়ে গেছে তা প্রতিরোধের জন্যেও যদি দু'আ করা হয় ইনশাআল্লাহ তাও উপকারে আসবে এবং আল্লাহ তা'আলা তা দূর করে দিয়ে আফিয়াত দান করবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান