মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৭৬
আযকার এবং দাওয়াত অধ্যায়
দু'আর মর্যাদা ও মাহাত্ম্য
৭৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহর কাছে তাঁর ফসল প্রার্থনা কর (অর্থাৎ দু'আ কর যেন তাঁর ফসল ও করম দান করেন) কেননা আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় যে, তাঁর বান্দা তাঁর কাছে যাচ্ঞা করবে।
তিনি আরো বলেন, (আল্লাহর তা'আলার ফযল ও করমের প্রতি আস্থা রেখে) এ আশা অন্তরে পোষণ করা যে, তিনি তাঁর ফযল ও করমে বালা-মুসীবত ও দুর্গতির অবসান ঘটাবেন, তা হচ্ছে উচ্চ পর্যায়ের ইবাদত। (কেননা তাতে আল্লাহর দরবারে নিজের অক্ষমতা ও কাঙালপনার স্বীকারোক্তি ও আকুতি রয়েছে)।- (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سَلُوا اللهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّ اللهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ مِنْ فَضْلِهِ، وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ " (رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান