মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৪৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা বাকারা
৪৭. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: প্রত্যেক জিনিসেরই একটি শীর্ষচূড়া থাকে। আর কুরআনের শীর্ষচূড়া হচ্ছে সূরা বাকারা। এতে এমন একটি আয়াত রয়েছে, যা কুরআনের সকল আয়াতের সরদার। আর এটা হল আয়াতুল কুরসী। -তিরমিযী
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لِكُلِّ شَيْءٍ سَنَامٌ، وَسَنَامُ القُرْآنِ سُورَةُ البَقَرَةِ وَفِيهَا آيَةٌ هِيَ سَيِّدَةُ آيِ القُرْآنِ، هِيَ آيَةُ الكُرْسِيِّ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

ইসলামের মৌলিক নীতি, বিশ্বাস এবং শরীআতের বিধি-বিধানের যতটুকু বিস্তারিত বর্ণনা সূরা বাকারায় করা হয়েছে, এতটুকু আলোচনা কুরআনের অন্য কোন সূরায় এভাবে করা হয়নি। সম্ভবত এ কারণেই এটাকে কুরআন মজীদের সর্বাগ্রে রাখা হয়েছে এবং এ বৈশিষ্ট্যের কারণেই এটাকে 'সিনামুল কুরআন' তথা কুরআনের শীর্ষচূড়া বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান