মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়

হাদীস নং: ৩২
ভালবাসা ও বন্ধুত্ব অধ্যায়
পরিচ্ছেদঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে তাদের পুরস্কার এবং আল্লাহ্ তাদের জন্য বিরাট প্রতিদান ও চিরস্থায়ী নিয়ামত তৈরী করে রেখেছেন
৩২. আবূ মুসলিম খাওলানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি হিমসের এক মসজিদে প্রবেশ করে দেখি, সেখানে মধ্যবয়সী রাসূল (ﷺ)-এর ত্রিশজন সাহাবী অবস্থান করছেন, তাদের মধ্যে রয়েছে দু'চোখে সুরমা লাগানো, চকচকে দাঁতের অধিকারী একজন যুবক (অন্য বর্ণনায়: উজ্জ্বল চেহারা, কালো ও বড় বড় চোখ ও উজ্জ্বল দাঁত বিশিষ্ট) চুপ করে বসে আছে। আর সম্প্রদায়ের লোকেরা কোন ব্যাপারে যখন মতভেদ করছে, তখন তার সমাধানের জন্য তারা তাঁর দিকে এগিয়ে এসে তাকে প্রশ্ন করছে। (অন্য বর্ণনায়: যখনই তারা কোন ব্যাপারে মতভেদ করছে, সমাধানের জন্য তাঁর আনুগত্য ও তাঁকে অনুসরণ করছে)। তখন আমি আমার পাশে বসা ব্যক্তিকে বললাম, উনি কে? উত্তরে বলা হলো, উনি হলেন- মু'য়ায ইবনে জাবাল (রা)। তখন আমার অন্তরে তার জন্য ভালবাসা সৃষ্টি হলো। এরপর আমি তাদের সাথে কিছুক্ষণ অবস্থান করার পর শেষ পর্যন্ত সে স্থান ত্যাগ করলাম। পরদিন আমি তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হলাম। তখন মু'য়াজ ইবনে জাবাল (র) একটি খুঁটির পাশে দাঁড়িয়ে নামায পড়ছিলেন। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। তিনি নামায শেষে চুপ করে থাকেন এবং আমার সাথে কোন কথা বলেননি তখন আমি নামায পড়লাম, তারপর বসলাম। তখন তিনি আমাকে চাদরে জড়িয়ে নিয়ে বসলেন এবং চুপ থাকলেন, তিনি আমার সাথে কোন কথা বলেননি এবং আমি ও কোন কথা বলিনি। এরপর আমি বললাম, আল্লাহর শপথ! নিশ্চয়ই আমি আপনাকে ভালবাসি। তিনি বললেন, কি উদ্দেশ্যে তুমি আমাকে ভালবাস? আমি বললাম, আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তিনি আমার চাদরের এক পাশ ধরলেন এবং তাঁর খুব কাছে টেনে নিলেন। এরপর বললেন, সুসংবাদ গ্রহণ করুন, যদি সত্যবাদী হন। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পরকে ভালবাসে, তাদের জন্য পরকালে থাকবে নূরের মিম্বর, আর নবীগণ ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন।
(অন্য বর্ণনায়, তিনি বলেছেন, তারা কিয়ামতের দিন আল্লাহর 'আরশের সুশীতল ছায়াতলে স্থান পাবে। যেদিন তাঁর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না। আরেক বর্ণনায়: তাদের জন্য নূরের চেয়ার রাখা হবে। আর নবীগণ, সত্যবাদীগণ ও শহীদগণ তাদের বৈঠকের ব্যাপারে আল্লাহর নিকট ঈর্ষা পোষণ করনে। তিনি বলেন, তারপর আমি বের হলাম এবং 'উবাদা ইবনে সামিত (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম। তাকে বললাম, হে আবু ওয়ালীদ। যারা পরস্পরকে ভালবাসে, আমি কি তোমাকে মু'য়ায ইবনে জাবাল (রা) আমাকে যে হাদীস বলেছেন- সে হাদীসটি বলবো। 'উবাদা ইবনে সামিত (রা) বলেন, আমি তোমাকে নবী করিম (ﷺ) থেকে বর্ণিত হাদীসটি শুনাবো, মহান আল্লাহ্ বলেন, যারা আমার সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালবাসে, আমার সন্তুষ্টির আশায় পরস্পর দেখা-সাক্ষাত করে আমার সন্তুষ্টির জন্য নিজেদের সম্পদ ব্যয় করে। আমার রেযামন্দীর উদ্দেশ্যে পরস্পর মিলিত হয়। তাদের জন্য আমার ভালবাসা ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ আমি তাদেরকে ভালবাসি।
كتاب المحبة والصحبة
باب ثواب المتحابين في الله وما اعده الله لهم من الأجر العظيم والنعيم المقيم
عن أبي مسلم الخولاني قال دخلت مسجد حمص فإذا فيه نحو من ثلاثين كهلا من أصحاب النبي صلى الله عليه وسلم فإذا فيهم شاب أكحل العينين براق الثنايا (وفي رواية حسن الوجه ادعج العينين اغر الثنايا) ساكت فإذا امترى (4) القوم في شيء اقبلوا عليه فسألوه (وفي رواية فإذا اختلفوا في شيء فقال قولا انتهوا إلى قوله) (5) فقلت لجليس لي من هذا؟ قال هذا معاذ بن جبل فوقع له في نفسي حب فكنت معهم حتى تفرقوا ثم هجرت (6) إلى المسجد فإذا معاذ بن جبل قائم يصلي إلى سارية فسكت لا يكلمني فصليت ثم جلست فاحتبيت برداء لي ثم جلس فسكت لا يكلمني وسكت لا اكله ثم قلت والله اني لأحبك قال فيم تحبني؟ قال قلت في الله تبارك وتعالى فأخذ بحبوني فجرني اليه هنية (7) ثم قال ابشر ان كنت صادقا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون (8) والشهداء (وفي رواية) احب انه قال في ظل الله يوم لا ظل إلا ظله (وفي أخرى) يوضع لهم كراسي من نور يغبطهم بمجلسهم من الرب النبيون والصديقون والشهداء قال فخرجت فلقيت عبادة بن الصامت فقلت يا أبا الوليد ألا أحدثك بما حدثني معاذ بن جبل في المتحابين؟ قال فأنا احدثك عن النبي صلى الله عليه وسلم يرفعه إلى الرب عز وجل قال حقت محبتي (9) للمتحابين في وحقت محبتي للمتزاورين في وحقت محبتي للمتباذلين في وحقت محبتي للمتواصلين في
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩২ | মুসলিম বাংলা