মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং:
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
৭. আবূ আসমা (রা) থেকে বর্ণিত। তিনি আবু যার (রা)-এর নিকট প্রবেশ করেন, তিনি তখন মদীনার 'রাবযা' নামক স্থানে অবস্থান করছিলেন। তার সাথে ছিলো জনৈক কালো ক্ষুধার্ত ক্লান্ত মহিলা আর তার শরীরে জাফরান দ্বারা রং করা সাজ-সজ্জা ও সুগন্ধি ছিল না। বর্ণনাকারী বলেন, তখন আবু যার (রা) বললেন, তোমরা লক্ষ্য কর, কালো মহিলা আমাকে কি নির্দেশ দিচ্ছে। সে আমাকে নির্দেশ দিচ্ছে যে, আমি যেন ইরাকে যাই। পরে আমি যখন ইরাকে যাই, তখন আমি ভয় করছিলাম যে, সম্পদ দ্বারা হয়তো আমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বো, অথচ আমার বন্ধু মুহাম্মদ (ﷺ) প্রতিশ্রুতি দিয়েছেন যে, জাহান্নামের উপরের সেতু অতিক্রম করতে হবে, যা মসৃণ ও পিচ্ছিল, আমাকে সেখানে যেতে হবে এবং যা অতিক্রম করে মুক্তি পাওয়ার প্রস্তুতি আমাদের সামান্য রয়েছে। আর আমরা শুধু ঘোড়া ও খচ্চরের মাধ্যমে তা অতিক্রম করব।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن أبي أسماء أنه دخل على أبي ذر رضي الله وتبارك وتعالى عنه وهو بالربذة (13) وعنده امرأته سوداء مسغبة (14) ليس عليها أثر المجاسد (1) ولا الخلوق قال فقال لا تنظرون إلى ما تأمرني به هذه السويداء تأمرني أن آتي العراق فإذا اتيت العراق مالوا علي بدنياهم (2) وان خليلي صلى الله عليه وسلم عهد إلى ان دون جسر جهنم (3) طريقا ذا دحض (4) ومزلة وأنا نأتي عليه وفي أحمالنا اقتدار (5) أحرى أن ننجو عن أن تأتي عليه ونجن مواقير
tahqiqতাহকীক:তাহকীক চলমান