মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ৬
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
৬. আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঈশার সময় মদীনার পাথুরে অঞ্চলে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম, তখন আমরা উহুদ পর্বতের দিকে তাকিয়ে ছিলাম। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবু যার! আমি বললাম, লাব্বায়ক ইয়া রাসূলাল্লাহ! এরপর তিনি বললেন, আমি এই উহুদ পাহাড়টি আমার জন্য স্বর্ণ হয়ে যাক তা আমি পছন্দ করি না। আর ঋণ পরিশোধের জন্য ছাড়া, সেখান থেকে একটি দীনার আমার নিকট তিন দিন থাকবে তাও আমার অপছন্দনীয়। বরং আমি তা আল্লাহর বান্দাদের মধ্যে এভাবে, এভাবে বিতরণ করে দেব। একথা বলে তিনি তার ডানে, বামে, সামনে ইংগিত করলেন 'আবু যার (রা) বলেন, আমরা পথ চলতে লাগলাম। এরপর তিনি বললেন, হে আবু যার। বিত্তশালী লোকেরাই হবে কিয়ামতের দিন গরীব, তবে যারা ব্যয় করেছে এভাবে, এভাবে, যেভাবে তিনি প্রথম বার করেছিলেন সেরূপ করলেন। ডানে, বামে সামনের দিকে ইঙ্গিত করলেন, আবু যার (র) বললেন, আমরা পথ চলতে লাগলাম। এরপর তিনি বললেন, হে আবু যার। আমি তোমার কাছে ফিরে আসা পর্যন্ত তুমি এখানে অবস্থান কর। রাবী বলেন, এরপর তিনি যেতে যেতে আমার থেকে অদৃশ্য হয়ে গেলেন, আবূ যার (রা) বলেন, এরপর আমি কতিপয় অর্থহীন শব্দ এবং আওয়ায শুনতে পেলাম এবং মনে করলাম যে, হয়তো রাসুলুল্লাহ (ﷺ) কোন বিপদের সম্মুখীন হয়েছেন। তখন আমি তাঁর অনুসরণ করার ইচ্ছা করলাম, হঠাৎ তার নির্দেশটি আমার স্মরণ হলো, "আমি তোমার নিকট ফিরে না আসা পর্যন্ত তুমি এখানে অবস্থান করবে।" আবূ যার (রা) বলেন, আমি তাঁর জন্য অপেক্ষা করতে লাগলাম। অবশেষে তিনি ফিরে আসার পর আমি যা শুনতে পেয়েছিলাম, তা তাঁর নিকট বর্ণনা করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইনি হলেন জিবরাঈল (আ)। তিনি আমার নিকট এসে বললেন, আপনার উম্মতের কোন লোক যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আবূ যার (রা) বলেন, আমি বললাম, যদি সে চুরি এবং ব্যভিচার করে, তবুও? তিনি বললেন, হ্যাঁ, যদি সে চুরি ও ব্যভিচার করে তবুও।
তাঁর দ্বিতীয় বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আবু যার! এটি কোন পাহাড়? আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। এটি উহুদ পাহাড়। তিনি বললেন, সে সত্তার শপথ! যাঁর হাতে আমার প্রাণ, আমি আনন্দিত যে, আমার নিকট যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, তার সবটুকু আমি আল্লাহর পথে ব্যয় করে দেব, তা থেকে এক কিরাত পরিমাণও আমি রেখে দেব না। আবু যর (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল। কিনতার পরিমাণও না? তিনি বললেন, কিরাত পরিমাণ। একথা তিনি তিনবার বললেন। এরপর বললেন, হে আবু যার। আমিতো কমের কথা বলেছি, অধিকের কথা বলিনি।
তাঁর তৃতীয় বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, এতে আমি খুশী নই যে, আমার জন্য উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হোক, আর আমি সে দিনই মৃত্যুবরণ করি যে, সে স্বর্ণ থেকে একটি দীনার বা আধা দীনার আমার কাছে অবশিষ্ট থাকুক। তবে সে দীনার ব্যতিত, যা আমি কারো ঋণ পরিশোধ করার জন্য প্রস্তুত রাখি।

كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن أبي ذر قال كنت أمشي مع النبي صلى الله عليه وسلم في حرة (2) المدينة عشاء ونحن ننظر إلى أحد فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال ما أحب أن احد (3) ذاك عندي ذهبا (4) أمسى ثالثه وعندي منه دينار إلا دينار (5) أرصده لدين إلا أن أقول به في عباد الله هكذا وحثا عن يمينه وبين يديه وعن يساره قال ثم مشينا فقال يا أبا ذر إن الاكثرين هم الاقلون ليوم القيامة إلا من قال هكذا وهكذا وهكذا وحثا عن يمينه وبين يديه وعن يساره قال ثم مشينا فقال يا أباذر كما أنت حتى آتيك قال فانطلق حتى توارى عني قال فسمعت لغطا وصوتا قال فقلت لعل رسول الله صلى الله عليه وسلم عرض له قال فهممت ان اتبعه ثم تذكرت قوله لا تبرح حتى آتيك فانتظرته حتى جاء فذكرت له الذي سمعت فقال ذاك جبريل عليه السلام أتاني فقال من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة (6) قال قلت وان زنى وان سرق (7) قال وان زنى وان سرق (وعنه من طريق ثان) (8) قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اي جبل هذا؟ قلت أحدد يا رسول الله قال والذي نفسي بيده ما يسرني أن لي ذهبا قطعا أنفقه في سبيل الله ادع منه قيراطا قال قلت قنطارا يا رسول الله قال قيراطا قالها ثلاث مرات ثم قال يا ابا ذر انما أقول الذي أقل (9) ولا اقول الذي هو أكثر (وعنه من طريق ثالث) (10) قال ما يسرني أن لي أحدا ذهبا أموت يوم أموت وعندي منه دينار أو نصف دينار إلا أن أرصده لغريم