মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৭৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: সত্যনিষ্ঠা ও আমানতদারীতা
৭৯. 'আবদুল্লাহ ইবনে 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। জান্নাতের আমল কোনটি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সততা। বান্দা যখন সত্য কথা বলে, সে কল্যাণ পায়, যখন কল্যাণ পায়, সে নিরাপত্তা পায়; আর যখন নিরাপত্তা পায়, তখন সে জান্নাতে প্রবেশ করে। পুনরায় তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)। কোন আমল মানুষকে দোযখে নিয়ে যাবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মিথ্যা। যখন সে মিথ্যা কথা বলে, তখন সে পাপ করে। যখন পাপ করে, সে কুফুরী করে, আর যখন কুফুরী করে, তখন সে দোযখে প্রবেশ করে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الصدق والأمانة
عن عبد الله بن عمرو أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما عمل الجنة؟ قال الصدق وإذا صدق العبد بر وإذا بر آمن وإذا آمن دخل الجنة قالوا يا رسول الله ما عمل النار؟ قال الكذب إذا كذب فجر وإذا فجر كفر وإذا كفر دخل يعني النار