মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৭৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: লজ্জা-র প্রতি উৎসাহ প্রদান এবং এর কল্যাণকারিতা
৭৫. আবু উমামা আল-বাহিলী (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, লজ্জাশীলতা ও স্বল্প বাক্য অর্থাৎ মিথ্যা অপবাদ থেকে যবানকে হেফাযত করা, ঈমানেরই দুটি শাখা। আর অশ্লীলতা ও বাকপটুতা (অর্থাৎ, মিথ্যা প্রশংসা করা) নিফাকের দুটি অঙ্গ।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الحياء وأنه لا يأتي إلا بخير
عن أبي أمامة الباهلي عن النبي صلى الله عليه وسلم قال الحياء والعي (10) شعبتان من الإيمان (11) والبذاء والبيان شعبتان من النفاق
tahqiqতাহকীক:তাহকীক চলমান