মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৭৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: লজ্জা-র প্রতি উৎসাহ প্রদান এবং এর কল্যাণকারিতা
৭৪. সালিম (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, এক ব্যক্তি তার ভাইকে লজ্জাশীলতার জন্য উপদেশ দিচ্ছিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, লজ্জাশীলতা ঈমানেরই অংগ।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الحياء وأنه لا يأتي إلا بخير
عن سالم عن أبيه أنه سمع النبي صلى الله عليه وسلم رجلا يعظ أخاه في الحياء فقال الحياء من الإيمان
tahqiqতাহকীক:তাহকীক চলমান