মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
হাদীস নং: ৫৯
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং এ কাজের বিনিময়ে ছাওয়াবের উৎসাহ প্রদান। আর যে দয়া করে না, তার শাস্তি বিষয় সম্পর্কে
৫৯. জারীর ইবনে 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, তার প্রতিও আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না। আর যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না। তার প্রতিও ক্ষমা করা হয় না।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في الرحمة بخلق الله تعالى وثواب فاعلها ووعيد من لم يرحم
عن جرير قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم لا يرحم ومن لا يغفر لا يغفر له