মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৩৫
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: যুলমের প্রতিদানে ক্ষমা করা এবং এর ফযীলত সম্পর্কে
৩৫. 'উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি তার শরীরের কোন স্থানে আঘাতপ্রাপ্ত হয়, এরপর সে তার জন্য সদকা করে, অর্থাৎ অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তার সদকা পরিমাণ কষ্ট দূর করে দেবেন।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في العفو عن المظالم وفضله
عن عبادة ابن الصامت قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يجرح في جسده جراحة فيتصدق بها إلا كفر الله عنه مثل ما تصدق به
tahqiqতাহকীক:তাহকীক চলমান