মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়

হাদীস নং: ৩৪
উত্তম চরিত্র ও এ সম্পর্কিত বিষয় অধ্যায়
পরিচ্ছেদ: যুলমের প্রতিদানে ক্ষমা করা এবং এর ফযীলত সম্পর্কে
৩৪. উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করি এবং তার হাত ধরে বলি হে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে উত্তম আমলসমূহের সুসংবাদ দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে 'উকবা। যে তোমার থেকে বিচ্ছিন্ন হতে চাইবে, তুমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবে, যে তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দান করবে, আর যে তোমার প্রতি যুলম করবে, তুমি তাকে ক্ষমা করে দেবে।
كتاب الأخلاق الحسنة ما جاء فيها
باب الترغيب في العفو عن المظالم وفضله
عن عقبة ابن عامر قال لقيت رسول الله صلى الله عليه وسلم فأخذت بيده فقلت يا رسول الله أخبرني بفواضل الأعمال فقال يا عقبة صل من قطعك واعط من حرمك واعف عمن ظلمك
tahqiqতাহকীক:তাহকীক চলমান