মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১০৫
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানদারীর সময় এবং মেহমানের অধিকার ও তার কর্তব্য প্রসঙ্গ
১০৫. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে কোন মেহমান কোন সম্প্রদায়ের নিকট অবস্থান করলে যদি সে মেহমানদারী থেকে বঞ্চিত হয়, তবে সে তার মেহমানদারীর মর্যাদা অনুযায়ী তার অধিকার আদায় করে নিতে পারে, এতে কোন দোষ নেই।
كتاب البر والصلة
باب ما جاء مدة الضيافة وما للضيف من الحق وما عليه
عن أبي هريرة أن النبي صلى الله عليه وآله وسلم قال أيما ضيف نزل بقوم فأصبح الضيف محروما فله أن يأخذ بقدر قراه ولا حرج عليه