মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ৯৩
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: মেহমানের সম্মান করা ও এর ফযীলত ও বরকতের প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ।
৯৩. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে, সে যে তার মেহমানকে সম্মান করে। এ কথা তিনি তিন বার বলেন। তখন সাহাবাগণ জিজ্ঞেস করেন, যে আল্লাহর রাসূল (ﷺ)। মেহমানের সম্মান বলতে কি বুঝায়? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তিন দিন তার মেহমানদারী করবে। এরপর যদি সে অবস্থান করে, তাহলে এ অতিরিক্ত সময় সদাকা হিসাবে গণ্য হবে।
كتاب البر والصلة
باب الترغيب في إكرام الضيف وفضل ذلك وبركته
عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه قالها ثلاثا قالوا وما كرامة الضيف يا رسول الله؟ قال ثلاثة أيام فما جلس بعد ذلك فهو عليه صدقة