মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং: ৯২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
মেহমানদারী ও তার আদব বা শিষ্টাচার সংক্রান্ত

পরিচ্ছেদ: মেহমানের সম্মান করা ও এর ফযীলত ও বরকতের প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ।
৯২. 'আবদুল্লাহ ইবনে 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করলো, ইসলামে সবচেয়ে ভাল কাজ কোনটি? তিনি জবাব দিলেন, অন্তর্ভুক্তদের আহার করানো চেনা-অচেনা নির্বিশেষে সবাইকে সালাম করা।
তাঁর থেকে আরো বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান রাখে, সে যেন অবশ্যই তার মেহমানের সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে হেফাযত করে, অর্থাৎ কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই ভাল কথা বলে, নতুবা চুপ থাকে।
كتاب البر والصلة
أبواب الضيافة وآدابها

باب الترغيب في إكرام الضيف وفضل ذلك وبركته
عن عبد الله بن عمرو أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الأعمال خير؟ قال أن تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف
وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليحفظ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯২ | মুসলিম বাংলা