মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৬৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "হে মু'মিনগণ! তোমাদের দায়িত্ব তোমাদেরই নিজেদের রক্ষা করা ও তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।"
২৬৭। কায়স (র) হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর (রা) বক্তৃতা দানের জন্য দাড়ালেন, তিনি আল্লাহর প্রশংসা করলেন ও রাসূলুল্লাহ (ﷺ) এর উপর দরূদ পেশ করলেন। অতঃপর বললেন, হে মানবমণ্ডলী! তোমরা এ আয়াতখানা তিলাওয়াত করছো, হে মু'মিনগণ! তোমাদের কর্তব্য তোমাদের নিজেদের রক্ষা করা। তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছে যে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।(১) অথচ, আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষেরা যখন রোমানের কাজ দেখে অথচ তার প্রতিরোধ করে না, তখন অসম্ভব নয় যে, আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ অন্ধ করে দিবেন। বর্ণনাকারী আরও বলেন, আমি আবু বকর (রা) কে আরও বলতে শুনেছি, তোমরা মিথ্যা হতে বেঁচে থাকো। কেননা, মিথ্যা ঈমানের পরিপন্থী।
(আবূ দাউদ। ইবন মাজাহ অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকাঃ ১. আল-কুরআন, ০৫: ১০৫।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم
عن قيس قال قام أبو بكر رضي الله عنه فحمد الله وأثنى عليه ثم قال يا أيها الناس انكم تقرؤن هذه الآية (6) (يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل اذا اهتديتم) وانا سمعنا رسول الله صلى الله عليه وسلم يقول ان الناس إذا رأوا المنكر ولا يغيروه (7) أوشك الله أن يعمهم بعقابه (8) قال وسمعت أبا بكر رضي الله عنه يقول إياكم والكذب فإن الكذب مجانب (9) للإيمان
tahqiqতাহকীক:তাহকীক চলমান