মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৬৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। "হে মু'মিনগণ! তোমাদের দায়িত্ব তোমাদেরই নিজেদের রক্ষা করা ও তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।"
২৬৬। 'আলী ইবন মুদরিক (র) সূত্রে আবু 'আমির আশআরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আউতাসে মুসলমানদের মধ্য হতে এক ব্যক্তি নিহত হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) আবূ 'আ'মির আশআ'রী (রা) কে জিজ্ঞাসা করলেন, হে আবু 'আ'মির! তুমি প্রতিবাদ করলে না কেন? তখন সে এ আয়াতটি তিলাওয়াত করল, "হে মু'মিনগণ! তোমাদের কর্তব্য তোমাদের নিজেদের রক্ষা করা। তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।” (আল-কুরআন, ০৫: ১০৫) তাতে রাসূলুল্লাহ (ﷺ) রাগান্বিত হলেন এবং বললেন, তোমরা কোথায় যাচ্ছ? (অর্থাৎ অপব্যাখ্যা করছ কেন?) বরং আয়াতের মর্ম হল, হে মু'মিনগণ! তোমাদের কর্তব্য তোমাদের নিজেদের রক্ষা করা তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে কাফিরদের মধ্য থেকে যারা কুফরী করবে তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।
(তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র)
(তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم
عن علي بن مدرك عن أبي عامر الأشعري رضي الله عنه قال كان رجل قتل منهم بأوطاس فقال له النبي صلى الله عليه وسلم يا أبا عامر ألا غيرت؟ (2) فتلا هذه الآية (يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم) (3) فغضب رسول الله صلى الله عليه وسلم (4) وقال أين ذهبتم انما هي يا أيها الذين آمنوا لا يضركم من ضل من الكفار اذا اهتديتم