মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৫৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্বক কাজ করে বেড়ায়, এটাই তাদের শাস্তি যে, তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ হতে নির্বাসিত করা হবে।"(২)
টিকা: ২. আল-কুরআন, ০৫: ৩৩।
টিকা: ২. আল-কুরআন, ০৫: ৩৩।
২৫৮। কাতাদা (র) আনাস (রা) সূত্রে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, উক্ত ও উরায়না সম্প্রদায়ের কতিপয় ব্যক্তি ইসলাম সম্পর্কে আলাপ-আলোচনা করছিল। অতঃপর তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তাঁকে বললো, তারা রাখাল সম্প্রদায়ের মানুষ, তারা (কোন স্থানের স্থায়ী বাসিন্দা হিসেবে) কৃষক সম্প্রদায়ের মানুষ নয়। তাই তারা মদীনার জ্বর সম্পর্কে আপত্তি করল। ফলে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে কয়েকটি উট দিতে আদেশ করলেন এবং তাদেরকে মদীনার বাইরে গিয়ে সেগুলোর দুধ ও প্রস্রাব পান করতে নির্দেশ দিলেন। তারা সেখান থেকে বেরিয়ে মদীনার নিকটবর্তী হাররা অঞ্চলে পৌঁছলে ইসলাম গ্রহণের পরে তারা আবার কুফরীতে লিপ্ত হল, তারা রাসুলুল্লাহ (ﷺ) প্রদত্ত রাখালকে হত্যা করল এবং উটগুলোকে তাড়িয়ে নিয়ে গেল। রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট এ খবর পৌঁছলে তিনি তাদেরকে ধরে আনার জন্য তাদের পশ্চাতে লোক পাঠালেন। তারা তাদেরকে নিয়ে আসলে রাসুলুল্লাহ (ﷺ) তাদের চোখ উপড়ে ফেললেন, তাদের হাত-পা কেটে দিলেন (এক হাত এবং অপর পা, যেমন ডান হাত বাম পা)। পরে তাদেরকে (পাথুরে ভূমি) হাররায় ফেলে রাখা হল। তারা যেখানে পড়ে পাথর কামড়াতে থাকল এবং এ অবস্থায় তারা মারা গেল কাতাদা (রা) বলেন, তখন আমাদের নিকট স্পষ্ট হল, তাদের প্রসঙ্গেই এ আয়াত নাজিল হয়েছে- "যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্বক কাজ করে বেড়ায় এটাই তাদের শাস্তি।"
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب انما جزاء الذين يحاربون الله ورسوله الخ
عن قتادة عن أنس أن نفرا من عكل وعرينة تكلموا بالاسلام فأتوا رسول الله صلى الله عليه وسلم فأخبروه أنهم أهل ضرع (2) ولم يكونوا أهل ريف (3) وشكوا حمى المدينة فأمر لهم رسول الله صلى الله عليه وسلم بذود (4) وأمرهم أن يخرجوا من المدينة فيشربوا من ألبانها وأبوالها فانطلقوا فكانوا في ناحية الحرة (5) فكفروا بعد اسلامهم وقتلوا راعي رسول الله صلى الله عليه وسلم وساقوا الذود فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فبعث الطلب في آثارهم فأتى بهم فسمل أعينهم وقطع أيديهم وأرجلهم وتركوا بناحية الحرة يقضمون (6) حجارتها حتى ماتوا قال قتادة فبلغنا أن هذه الآية نزلت فيهم (إنما جزاء (7) الذين يحاربون الله ورسوله)