মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৩৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "কেউ তোমাদের সালাম করলে ইহ জীবনের সম্পদের আকাঙক্ষায় তাকে বল না যে, তুমি মুমিন নও, কারণ আল্লাহর নিকট অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে।"(১)
১. আল কুরআন, ৪: ৯৪।
১. আল কুরআন, ৪: ৯৪।
২৩৯। আব্দুল্লাহ ইবন আবূ হাদ্রাদ (রা) হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ইদাম পাহাড়ের দিকে পাঠালেন, তখন আমি মুসলিমদের একটি দলসহ সেদিকে যাত্রা করলাম, আমাদের দলে আবু কাতাদাহ হারিছ ইবন রাবী ও মুহাল্লিম ইব্ন জাছছামা ইবন কায়স (রা) ছিল। আমরা রওয়ানা হয়ে ইদামের উপত্যকায় পৌঁছলে আমাদের নিকট দিয়ে আমির আশজাঈ ছোট একটি উটে চড়ে অতিক্রম করে যাচ্ছিল, তার সাথে ছিল কিছু রসদ পত্র ও দুধের পাত্র। সে আমাদের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় আমাদেরকে সালাম করল, আমরা তাদেরকে আটকিয়ে ফেললাম, মুহাল্লিম ইব্ন হাছছামা (রা) তার ওপর আক্রমণ করল, তাদের পূর্ব শত্রুতার জের হিসেবে তাকে হত্যার করল এবং তার উট ও রসদপত্র হস্তগত করল। অতঃপর যখন আমরা রাসুলুল্লাহ এর নিকট পৌঁছলাম এবং তাকে খবরটি জানালাম, তখন আমাদের ব্যাপারেই আল কুরআনের এ আয়াত নাজিল হল, 'হে মু'মিনগণ! তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন পরীক্ষা করে নিবে এবং কেউ তোমাদেরকে সালাম করলে ইহ জীবনের সম্পদের আকাঙক্ষায় তাকে বলনা, "তুমি মু'মিন নও। কারণ, আল্লাহর নিকট অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে। তোমরা তো পূর্বে এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নিবে। তোমরা যা কর আল্লাহ তো সে বিষয়ে সবিশেষ অবহিত।” (তাবারানী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ولا تقولوا لمن ألقى اليكم السلام لست مؤمنا
عن عبد الله بن أبي حدود قال بعثنا رسول الله صلى الله عليه وسلم إلى إضم (6) فخرجت في نفر من المسلمين فيهم أبو قتادة الحارث بن ربعي ومحلم (7) بن جثامة بن قيس فخرجنا حتى إذا كنا ببطن إضم مر بنا عامر الأشجعي (8) على قعود له معه متيع (9) ووطب من لبن فلما مر بنا سلم علينا فأمسكنا عنه وحمل عليه محلم بن جثامة فقتله بشيء (10) كان بينه وبينه وأخذ بعيره ومتيعه فلما قدمنا على رسول الله صلى الله عليه وسلم وأخبرناه الخبر نزل فينا القرآن (11) (يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا ان الله كان بما تعملون خبيرا)