মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৩৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "কেউ তোমাদের সালাম করলে ইহ জীবনের সম্পদের আকাঙক্ষায় তাকে বল না যে, তুমি মুমিন নও, কারণ আল্লাহর নিকট অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে।"(১)
১. আল কুরআন, ৪: ৯৪।
১. আল কুরআন, ৪: ৯৪।
২৩৮। আবুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর একদল সাহাবী বনী সুলায়ম গোত্রের এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলো, উক্ত ব্যক্তির সাথে একটি বকরী ছিল। লোকটি তাদেরকে সালাম দিল। তখন তাদের মধ্যে কেউ কেউ বলল, সে ঐকান্তিকতার সাথে সালাম দেয়নি বরং তোমাদের নিকট থেকে নিরাপত্তার আশায় সালাম দিয়েছে। (অর্থাৎ সে মনে প্রাণে মুসলিম নয়।) তখন তারা তার ওপর হামলা করল, তাকে হত্যা করল এবং তার বকরীটি নিজেদের হস্তগত করল। তারা বকরীটি নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলে তখন মহান আল্লাহ নাজিল করেন, "কে তোমাদেরকে সালাম করল? ইহ জীবনের সম্পদের আকাঙক্ষায় তাকে বল না, তুমি মুমিন নও, কারণ আল্লাহর নিকট অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে। তোমরা তো পূর্বে এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নিবে। তোমরা যা কর আল্লাহ তো সে বিষয়ে সবিশেষ অবহিত।"
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ولا تقولوا لمن ألقى اليكم السلام لست مؤمنا
عن ابن عباس قال مر نفر من أصحاب النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم على رجل (1) من بني سليم معه غنم له فسلم عليهم فقالوا ما سلم عليكم إلا تعوذا (2) منكم فعمدوا إليه فقتلوه (3) وأخذوا غنمه فأتوا بها إلى النبي صلى الله عليه وعلى آله وسلم فأنزل الله تبارك وتعالى (ولا تقولوا لمن ألقى اليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا إلى آخر الآية)