মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২০৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সুরা বাকারার শেষ আয়াতের ফযীলত।
২০৮। আবূ যার (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আরশের পাদদেশে অবস্থিত একটি গুপ্তঘর থেকে আমি সূরাতুল বাকারার শেষোক্ত আয়াত প্রাপ্ত হয়েছি, আমার পূর্ববর্তী কোন নবীকে যা কখনও দান করা হয়নি। (মুসনাদে আহমদ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل خواتم البقرة
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خواتيم سورة البقرة من بيت كنز من تحت العرش (9) لم يعطهن نبي قبلي
tahqiqতাহকীক:তাহকীক চলমান