মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২০৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সুরা বাকারার শেষ আয়াতের ফযীলত।
২০৭। 'উকবা ইবন আমির (রা) হতে বর্ণিত তিনি বলেন, আমি শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরের উপর আরোহণ করে বললেন, তোমরা সূরাতুল বাকারার শেষোক্ত আয়াতদ্বয় তিলাওয়াত কর, কেননা আমার প্রভু এ দুটো আয়াত দান করেছেন মতান্তরে আমাকে এ দুটো দান করেছেন আরশের পাদদেশ থেকে।
(উক্ত 'উকবা ইবন 'আমির (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সূরাতুল বাকারার শেষোক্ত আয়াতদ্বয় তিলাওয়াত কর, কেননা এ দুটো আমি আরশের পাদদেশ থেকে প্রাপ্ত হয়েছি।
(মুসনাদে আহমাদ, মুসন্নাফে আবূ ইয়ালা ও তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)

كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل خواتم البقرة
عن عقبة بن عامر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر اقرءوا هاتين الآيتين اللتين من آخر سورة البقرة (6) فإن ربي عز وجل أعطاهن أو أعطانيهن من تحت العرش (وعنه من طريق ثان) (7) قال قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ الآيتين من آخر سورة البقرة فإني أعطيتهما من تحت العرش