মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৭৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন হিফজ করার পর তা সম্পূর্ণ বা আংশিকরূপে ভুলে যায় অথবা যে তা পাঠ করে মানুষকে দেখানোর জন্য অথবা এর মাধ্যমে জীবিকা অর্জনের জন্য এবং যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে না, তার কঠোর শাস্তি প্রসঙ্গ।
৭৮। উকবা ইবন 'আমির (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মতদের মধ্যে অধিকাংশ মুনাফিকই কুরআন তিলাওয়াত করবে।
(তাবারানী; বায়হাকী অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الوعيد الشديد لمن نسى القرآن أو بعضه بعد حفظه أو تراآى بقراءته أو تأكل به أو لم يعمل بما فيه
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر منافقي أمتي قراؤها
tahqiqতাহকীক:তাহকীক চলমান