মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৭৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন হিফজ করার পর তা সম্পূর্ণ বা আংশিকরূপে ভুলে যায় অথবা যে তা পাঠ করে মানুষকে দেখানোর জন্য অথবা এর মাধ্যমে জীবিকা অর্জনের জন্য এবং যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে না, তার কঠোর শাস্তি প্রসঙ্গ।
৭৭। আব্দুর রহমান ইবন শিবল (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআন তিলাওয়াত করো, তবে এর বিনিময়ে খাদ্য গ্রহণ করো না, এর বিনিময়ে সম্পদ বৃদ্ধির চেষ্টা করো না, এর থেকে বিমুখ হয়ো না এবং এ ব্যাপারে বাড়াবাড়ি করো না।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في الوعيد الشديد لمن نسى القرآن أو بعضه بعد حفظه أو تراآى بقراءته أو تأكل به أو لم يعمل بما فيه
عن عبد الرحمن ابن شبل قال قال رسول الله صلى الله عليه وسلم اقرؤا القرآن ولا تأكلوا به ولا تستكثروا به ولا تجفوا عنه ولا تغلوا فيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান