মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৫৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) এর কিরাআত অনুসারে তিলাওয়াত করার ফজীলত এবং যারা কুরআন সংরক্ষণ করেছিলেন তারা সবাই সাহাবী ছিলেন সে সম্পর্কিত বর্ণনা।
৫৭। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর ও উমর (রা) তাঁকে সুখবর দিলেন যে, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআন যেভাবে নাযিল হয়েছে, সেভাবে তাজা তিলাওয়াত করতে চায় সে যেন ইব্ন উম্মে আব্দ (অর্থাৎ আব্দুল্লাহ ইবন মাসউদ)-এর কিরাআত অনুসারে তিলাওয়াত করে।
(বাযযার, তাবারানী, আবু ইয়ালা, ইবন হিব্বান ও হাকিম অন্যান্য গ্রন্থসূত্র।)
(বাযযার, তাবারানী, আবু ইয়ালা, ইবন হিব্বান ও হাকিম অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل القراءة على قراءة عبد الله بن مسعود وذكر من حفظ القرآن كله من الصحابة
عن عبد الله أن أبا بكر وعمر رضي الله عنهما بشراه أن رسول الله صلى الله عليه وسلم قال من سره أن يقرأ القرآن غضا (4) كما أنزل فليقرأه على قراءة ابن أم عبد