মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৫৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের সময়ে প্রশান্তি ও ফিরিশতা নাজিল হওয়া প্রসঙ্গ।
৫৬। আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, উসাইদ ইবন হুযায়র (রা) কোন এক রাতে তার খেজুরের চাতালে বসে কুরআন তিলাওয়াত করছিলেন, তখন তার ঘোড়া লাফাতে লাগল তিনি আবার তিলাওয়াত করলেন তখন তার ঘোড়া আবার লাফাতে লাগল উসায়দ (রা) বলেন, আমি ভাবলাম এটি আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করবে তখন আমি উঠে সেটির কাছে গেলাম। তথায় আমার মাথার উপর একটি শামিয়ানার মত দেখতে পেলাম যার ভেতর প্রদীপ-সদৃশ অনেক আলো পড়েছে। তা আমি দেখতে দেখতে শূন্যে উঠে গেল। তারপর আর তা দেখতে পেলাম না আমি পরদিন সকালে রাসূল (ﷺ) এর নিকট গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) আমি গতকাল মাঝরাতে আমার খেজুরের চাতালে বসে কুরআন তিলাওয়াত করছিলাম, তখন আমার ঘোড়াটি লাফিয়ে উঠলো। রাসূল (ﷺ) বললেন, হে ইবন হুযায়র। তুমি পড়তে থাকো। তিনি (রা) বলেন, আমি তখন পড়লাম এবং আমার ঘোড়া আবার লাফিয়ে উঠলো। রাসুল (ﷺ) বললেন, তুমি পড়ো ওহে ইবন হুযায়র, তিনি বলেন, অতঃপর আমি পড়লাম এবং আমার ঘোড়াটি আবারও লাফিয়ে উঠলো। রাসূল (ﷺ) বললেন। হে ইবন হুযায়র। তুমি পড়তে থাকো। তিনি বলেন আমি তখন উঠে আসলাম। আমার পুত্র ইয়াহইয়া সেখানে ছিল, তাই ঘোড়াটি তাকে মাড়াতে পারে এমন আশংকা করছিলাম। তখন আমি একটি শামিয়ানার মত দেখতে পেলাম, যার ভেতর প্রদীপ-সদৃশ অনেক আলো রয়েছে। যা শুন্যে উঠে গেলো। ফলে আমি আর তা দেখতে পেলাম না। তখন রাসূল (ﷺ) বললেন, সেগুলো হচ্ছে ফিরিশতা যারা তোমার তিলাওয়াত শুনতে এসেছিলো, তুমি যদি পড়তে থাকতে তবে তারা তোমার সাথে সকাল পর্যন্ত থাকতো, মানুষ তাদেরকে দেখতে পেতো তারপরও তারা নিজেদেরকে লুকিয়ে রাখতো না।
(বুখারী, মুসলিম ও নাসাঈ অন্যান্য গ্রন্থ।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب نزول السكينة والملائكة عند قراءة القرآن
عن أبي سعيد الخدري أن أسيد بن حضير رضي الله عنه بينما هو ليلة يقرأ في مربده (9) إذ جالت فرسه فقرأ ثم جالت أخرى فقرأ ثم جالت أيضا فقال أسيد فخشيت أن تطأ يحيى يعني ابنه (10) فقمت إليه فإذا مثله الظلة (11) فوق رأسي فيها أمثال أمثال السرج (12) عرجت في الجو حتى ما أراها (13) فغدوت على رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إنه بينما أنا البارحة من جوف الليل أقرأ في مربدي إذ جالت فرسي فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حضير (14) قال فقرأت ثم جالت أيضا فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حضير فقرأت ثم جالت فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ بن حضير قال فانصرفت وكان يحيى قريبا منها فخشيت أن تطأه فرأيت مثل الظلة فيها أمثال السرج عرجت في الجو حتى ما أراها فقال رسول الله صلى الله عليه وسلم تلك الملائكة كانت تسمع لك (1) ولو قرأت لأصبحت يراها الناس لاتستتر منهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান