মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৪৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কিরাআতের ক্ষেত্রে ধীর স্থিরতা এবং রাসূল (ﷺ) এর কিরাআত প্রসঙ্গ।
৪৮। মুআবিয়া ইবন কুররা (র) হতে বর্ণিত তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইব্ব মুগাফফাল (রা) কে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূল (ﷺ) মক্কা বিজয়ের বছর ভ্রমণকালে তাঁর বাহনের পিঠে বসে সূরাতুল ফাতহ তিলাতয়াত করলেন, তিনি আরও বলেন, একবার রাসূল (ﷺ) ভ্রমণে থাকা অবস্থায় সূরাতুল ফাতহ নাজিল হলো, তখন তিনি বাহনের পিঠে আরোহনেরও অবস্থায় উক্ত সূরা তিলাওয়াত করতে লাগলেন। বর্ণনাকারী আরও বলেন, রাসূল (ﷺ) তখন একই আয়াত একাধিক বার নীরবে-সরবে পড়ছিলেন। তিনি আরও বলেন। মুয়াবিয়া ইবন কুররা আরও বলেছেন, আমি যদি আমার নিকট মানুষের ভীড়কে অপছন্দ না করতাম তাহলে রাসূলের কিরাআত(১) আমি তোমাদের নিকট হুবহু বর্ণনা করতাম।
(বুখারী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: (১) রাসূল প্রেম ধীর গতিতে প্রতিটি শব্দের উচ্চারণ ভঙ্গি যথাযথ আদায় করে তিলাওয়াত করতেন। এমনকি কোন কোন আয়াত প্রথমে আস্তে তার পর আবার সজোরে তিলাওয়াত করতেন।
(বুখারী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: (১) রাসূল প্রেম ধীর গতিতে প্রতিটি শব্দের উচ্চারণ ভঙ্গি যথাযথ আদায় করে তিলাওয়াত করতেন। এমনকি কোন কোন আয়াত প্রথমে আস্তে তার পর আবার সজোরে তিলাওয়াত করতেন।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في ترتيل القراءة وقراءة النبي صلى الله عليه وسلم
حدثنا وكيع ثنا شعبة عن معاوية بن قرة قال سمعت عبد الله بن مغفل يقول قرأ النبي صلى الله عليه وسلم عام الفتح في مسيرة سورة الفتح على راحلته وقال مرة نزلت سورة الفتح وهو في مسير له فجعل يقرأ وهو على راحلته قال فرجع فيها (5) قال فقال معاوية (يعني ابن قرة) لولا أن أكره أن يجتمع الناس علي لحكيث لكم قراءته