মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ৩৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
৩৪। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আরব অনারব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নির্বিশেষে সকলে মিলে কুরআন তিলাওয়াত করছিলাম ঠিক সে মুহূর্তে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি (ﷺ) বললেন, তোমরা মঙ্গলের ভিতরে আছো, তোমরা আল্লাহর কিতাব তিলাওয়াত করছো এবং তোমাদের মাঝে আছে আল্লাহর রাসূল অথচ, এমন এক সময় আসবে যখন মানুষ লটারীর তীর সোজা করার ন্যায় কুরআনকে সোজাভাবে তিলাওয়াত করতে চাইবে, তারা অতিদ্রুত তাদের বিনিময় আশা করবে এবং বাকি বিনিময় আখিরাতের বিনিময় প্রত্যাশা করবে না।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن أنس بن مالك قال بينما نحن نقرأ فينا العربي والعجمي والأسود والأبيض إذ خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال أنتم في خير تقرءون كتاب الله وفيكم رسول الله صلى الله عليه وسلم وسيأتي على الناس زمان يثقفونه (7) كما يثقفون القدح يتعجلون (8) أجورهم ولا يتأجلونها