মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
২৬। সাহল (র) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজীম' বললো, জান্নাতে তার জন্য একটি গাছের বীজ অংকুরিত হল। আর যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করল তা হিফাজত করলো এবং তদানুযায়ী আমল করলো কিয়ামতের দিন তার পিতা মাতাকে এমন টুপী পরানো হবে যার উজ্জলতা দুনিয়ার যে কোন ঘরে যদি সূর্য থাকে, তবে তার আলো অপেক্ষাও উৎকৃষ্ট হবে। পিতা মাতার ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে যে ব্যক্তি এ আমল করবে তার পুরস্কারের ব্যাপারে তোমাদের কী ধারণা?
(তিরমিযী ও নাসাঈ, মুস্তাদ্রাক অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী ও নাসাঈ, মুস্তাদ্রাক অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن سهل عن أبيه عن رسول الله صلى الله عليه وعلى آله وسلم أنه قال من قال سبحان الله العظيم نبت له غرس (10) في الجنة ومن قرأ القرآن فأكمله (1) عمل بما فيه ألبس والداه (2) يوم القيامة تاجا هو أحسن من ضوء الشمس (3) في بيوت من بيوت الدنيا لو كانت فيه (4) فما ظنكم بالذي عمل به
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম এই যে, কুরআন পাঠকারী ও এর উপর আমলকারীর পিতামাতাকে যখন এমন মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর চেয়েও সুন্দর হবে, তাহলে নিজেরাই বুঝে নাও যে, এ কুরআনের পাঠকারী ও আমলকারীকে আল্লাহ তা'আলার পক্ষ থেকে কি কি দেওয়া হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)