মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ১৭
আদব অধ্যায়
পরিচ্ছেদ: শুভ্র কেশের মর্যাদা এবং এগুলো উপড়িয়ে ফেলা মাকরূহ।
১৭। আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাদা চুলগুলো উপড়িয়ে ফেল না। কেননা, এটা মুসলমানদের জন্য নূর হবে। নিশ্চয়ই ইসলামে থাকা অবস্থায় যে মুসলমানের একটি পশম সাদা হবে, এর বিনিময়ে আল্লাহ তার জন্য একটি নেকী লিখবেন, একটি দরজা বুলন্দ করবেন এবং একটি গোনাহ ক্ষমা করবেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে অনুরূপ বর্ণনা রয়েছে এবং তাতে আরও আছে এবং এর বিনিময়ে তার একটি গোনাহ ক্ষমা করা হবে। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, যে ব্যক্তি বড়দের প্রতি সম্মান দেখাবে না এবং ছোটদের প্রতি দয়া করবে না, সে আমাদের দলভুক্ত নয়।
(ইমামচতুষ্ঠয়)
তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান।
كتاب الأدب
باب فضل الشيب وكراهة نتقه
عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتفوا الشيب فانه نور المسلم، ما من مسلم يشيب شيبة في الاسلام الا كتب لها با حسنة ورفع بها درجة أو حط عنه بها خطيئة (وعنه من طريق ثان بنحوه وفيه) (9) ومحيت عنه بها سيئة وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا (10) من لم يوقر كبيرنا ويرحم صغيرنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান